হ্যারি কেইনের পেনাল্টি মিসে ইংল্যান্ডের বিদায়, সেমিতে ফ্রান্স

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ফেভারিট ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দুটি করেন চুয়ামেনি ও অলিভিয়ার জিরুদ। ইংল্যান্ডের হয়ে পেনাল্টিতে একটি গোল করলেও আরেকটি পেনাল্টি মিস করেন হ্যারি কেইন। পেনাল্টি শট নিতে গিয়ে আকাশে বল উড়িয়ে দেন তিনি, তাতেই কপাল পুড়ে ইংল্যান্ডের। বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইংলিশরা।
এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলই উপভোগ্য ফুটবল খেলতে থাকে। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় ফ্রান্স। ডান পাশ থেকে ডেম্বেলের ক্রসে জিরুদের হেড সোজা চলে যায় ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডের হাতে।

Manual6 Ad Code

ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। কাউন্টার অ্যাটাকে ফরাসিরা। এমবাপ্পে রাইসকে কাটিয়ে ডানদিকে সুইচ করেন এবং গ্রিজম্যানকে পাস বাড়ান। বলটি গ্রিজম্যান দেন চুয়ামেনিকে। ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোল করতে ভুল করেননি তিনি।

Manual3 Ad Code

এক গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। ২৭ মিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায় হ্যারি কেইনের পেনাল্টি আপিল। ভিএআর এর মাধ্যমে দেখা যায় ফাউলটি ডি বক্সের বাইরে হয়েছিল। ৩০ মিনিটে আবারও হ্যারি কেইনের দূরপাল্লার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন লরিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code