প্রবাথের ঘূর্ণিজাদুর পর শাকিল-সালমানের প্রতিরোধ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩১২ রানে আটকে রাখতে পারলেও পাকিস্তানকে কঠিন সময় উপহার দিয়েছে স্বাগতিকরা। ১০১ রানে তুলে নিয়েছে পাকিস্তানের ৫ উইকেট! পরে অবশ্য নিয়ন্ত্রণ হাতছাড়া হয়েছে সৌদ শাকিল ও আগা সালমানের দৃঢ়তায়। গলে দুজনের অবিচ্ছিন্ন ১২০ রানের পার্টনারশিপে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ২২১ রান। সফরকারীরা এখনও ৯১ রানে পিছিয়ে।

এই দুই ব্যাটারের বীরত্বের আগে পুরোটা সময় আধিপত্য ছিল লঙ্কান স্পিনারদের। প্রবাথ জয়াসুরিয়া নিয়েছেন তিনটি উইকেট। যার মধ্যে ছিল অধিনায়ক বাবর আজমের (১৩) উইকেটটিও। একটি করে নিয়েছেন কাসুন রাজিথা ও রামেশ মেন্ডিস।

Manual7 Ad Code

শতরানের মধ্যে ৫ উইকেট পড়ে যাওয়ায় তীব্র চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে অবিশ্বাস্য রেটে ব্যাট চালিয়ে ১৪৮ বলে ১২০ রানের জুটি উপহার দিয়েছেন শাকিল-সালমান। শাকিল ৬৯ রানে ব্যাট করছেন। সালমান ক্রিজে আছেন ৬১ রানে। এ দু’জন বাদে ৩৯ রান আসে শান মাসুদের ব্যাট থেকে।

Manual7 Ad Code

শুরুতে স্বস্তিতে থাকা লঙ্কানদের কাছে পরে অস্বস্তির কারণ হয়েছেন শাকিল-সালমান। এই জুটি আরও এক সেশন কিংবা দুই সেশন এভাবে ব্যাট করতে থাকলে স্বাগতিকদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। তার ওপর বৃষ্টির কারণে খেলা আগেভাগে শেষ হওয়ায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ারও সুযোগ পাচ্ছেন তারা। এখন তৃতীয় দিনের অপেক্ষা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code