ধোনির ক্রিকেট জীবন: মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন প্রস্তাব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতের ক্রিকেটে ধোনির অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে অভিনব এক প্রস্তাব জমা পড়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে (এমসিএ)। এক সদস্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসন ধোনির নামে রাখার প্রস্তাব করেছেন। এমনটি প্রস্তাব করার ঐতিহাসিক কারণও আছে। এই ওয়াংখেড়েতেই ধোনির নেতৃত্বে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ভারতের ২৮ বছরের আক্ষেপ মিটিয়েছিলেন ধোনি। ৪৯তম ওভারে কুলাসেকারার বলে মারা তার ছক্কা-ই ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিল হাতের মুঠোয়। ছক্কার পর সেই বলটি যে আসনের কাছে পড়েছিল, সেই আসনটিকেই ধোনির নামে রাখার লিখিত প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সদস্য আজিঙ্কা নায়েক। ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি যে অপরিসীম অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর নিদর্শন স্বরূপ এই কাজটি করা যেতে পারে। ২০১১ বিশ্বকাপে ধোনির জয়সূচক ছয়টি স্টেডিয়ামের যে আসনে এসে পড়েছিল, সেটি এমসিএর পক্ষ থেকে ধোনির নামে করে দেওয়া হোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code