যুব ফুটবলারদের বহনকারী বিমান অবশেষে ঢাকায় অবতরণ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual4 Ad Code

বৈরী আবহাওয়ার বাধা পেরিয়ে অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। আজ বিকেল ৫টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তাদের। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে অবতরণের আগেই আবার ফিরে যেতে হয় কলকাতায়। পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ঢাকায় অবতরণ করে বিমান।

শিরোপার লক্ষ্য নিয়ে গেলেও সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গত ১৮ মে অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় গোলাম রব্বানী ছোটনের দল। এর আগে ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। শুরুতে ভারত এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে ম্যাচে ফেরান জয় আহমেদ।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর বাংলাদেশ ভুটানকে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে। সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তারা।

Manual5 Ad Code

ডেস্ক: আর

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code