ছিনতাইয়ের শিকার তিতে, কথা শুনলেন বিশ্বকাপ ব্যর্থতার জন্যও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলকে নিয়ে হেক্সা জয়ের মিশনে দলটা ঠিকমতোই গুছিয়ে এনেছিলেন তিতে। কিন্তু কাতার বিশ্বকাপে সাফল্যের ছাপ রাখতে পারেননি। তাই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতেই ব্রাজিলের কোচের পদ ছেড়েছেন। তারপরও দেশে ফিরে সেই ব্যর্থতার মাশুল তাকে দিতে হয়েছে। ব্রাজিলে রিওর রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। ব্যাপারটা ছিনতাই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো? ওই সময় ছিনতাইকারী সেলেসাওদের ব্যর্থতার জন্য আক্রমণ করে বলেও জানান তাকে। বলা যায়, ব্রাজিলের বিদায়ে ছিনতাইকারীর রোষানলের মুখেও পড়েন তিনি।

Manual4 Ad Code

ঘটনার বিস্তারিত জানিয়েছে ব্রাজিলিয়ান পত্রিকা ও গ্লোবো। জানা গেছে, খুব সকালে প্রাতঃভ্রমণে হাঁটতে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন ব্রাজিলের সাবেক কোচ। দুর্বৃত্ত ওই সময় তার কাছ থেকে গলার চেইনও ছিনতাই করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code