তাইজুলের যে সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের আর কারও নেই

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:

জোরালো আবেদনের পরও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিলেন রিভিউ। তৃতীয় আম্পায়ার পর্যালোচনা করে দেখেন, তিনটা লাল বাতি জ্বলেছে। সঙ্গে সঙ্গেই ড্রেসিংরুমে ফিরতে হয় লাহিরু উদারাকে। এই উইকেটেই তাইজুল পৌঁছে যান নতুন এক মাইলফলকে।

Manual6 Ad Code

২০১৯ থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ২৫ ম্যাচ। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের পরই এই তালিকায় মেহেদী হাসান মিরাজ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৯ ম্যাচে তিনি পেয়েচেন ৮৭ উইকেট। ৩৩ উইকেট নিয়ে যৌথভাবে তিনে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। দুই পেসারের কেউই অবশ্য নেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ ২৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা সাবলীলভাবে খেলতে থাকে। কলম্বোর উইকেটে বাংলাদেশের ব্যাটারদের কাঁপাকাঁপি দেখা গেলেও দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাংকা ও লাহিরু উদারা খেলতে থাকেন ঠান্ডা মাথায়। উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে আসে ১৪১ বলে ৮৮ রান। ২৪তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল। বল আগে ব্যাট নাকি প্যাড ছুঁয়েছে-এই দ্বিধাদ্বন্দ্বে থাকায় প্রথমে আম্পায়ার আউট দেননি। শান্ত রিভিউ নিলে দেখা যায়, তাইজুলের বল উদারার ব্যাট ছোঁয়ার আগে প্যাডে লেগেছে। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা।

Manual7 Ad Code

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন দিনেশ চান্দিমাল। ওপেনার নিশাংকার সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছেন চান্দিমাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেটে ১১৬ রান করেছে লঙ্কানরা। চান্দিমাল ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় এরই মধ্যে ১৫ রান করেছেন। নিশাঙ্কা ব্যাটিং করছেন ৬০ রানে। টেস্টে এটা তাঁর অষ্টম ফিফটি।

Manual5 Ad Code

প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে বাংলাদেশ আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে। ৫১ বলে ২৭ রান যোগ করে তারা হারায় শেষ ২ উইকেট। ৭৯.৩ ওভারে সফরকারীরা ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার দিনুসা, আসিথা ৩টি করে উইকেট নিয়েছেন।

Manual6 Ad Code

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code