বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে হওয়ার কথা ছিল একটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড উলভস। কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সেই ম্যাচ।

Manual1 Ad Code

৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল কেমব্রিজ ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের ফেনারস ক্রিকেট গ্রাউন্ডে। আবহাওয়া প্রতিকূল থাকায় টসই করা যায়নি। খেলা শুরুর আগেই হয়েছে এক পশলা বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় বাতিল করা হয় ম্যাচ। ফলে বাংলাদেশকে ওয়ানডে সিরিজ খেলতে নামতে হবে প্রস্তুতি ছাড়া।
আইরিশ ক্রিকেট বোর্ড ছবিসহ টুইট করে জানিয়েছে, ‘আজকের প্রস্তুতি ম্যাচ অফিশিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেছে। কারণ নিরাপদে খেলার জন্য আউটফিল্ড ও বোলারদের রানআপের জায়গা পর্যাপ্ত শুকায়নি।’

Manual6 Ad Code

চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৯ মে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code