ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ: অর্থনীতি মুখ থুবড়ে পড়ার আশংঙ্কা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় লকডাউনে বাধ্য হচ্ছেইউরোপের একাধিক দেশ। বিশেষ করে রাতে পার্টিসহ আমোদের কারণে মানুষের সমাবেশ ও পারিবারিক অনুষ্ঠানকেই ইউরোপের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হচ্ছে। এমন জমায়েত এড়িয়ে চলতে প্রশাসনের আবেদনে মানুষ যথেষ্ট সাড়া না দেওয়ায় রাতে কারফিউ ও অন্যান্য কড়াকড়ির পথ বেছে নিচ্ছে ইউরোপের একাধিক দেশের সরকার। জার্মানিতে সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। ফ্রান্সে করোনা মহামারি মারাত্মক রূপ নেওয়ায় বৃহস্পতিবার থেকে কার্যত গোটা দেশজুড়ে রাতে কারফিউ কার্যকর করা হচ্ছে। এক দিনে প্রায় ৪১ হাজারের বেশি নতুন সংক্রমণের ঘটনার ফলে সে দেশের সরকার ঝুঁকি কমানোর চেষ্টা করছে। আগের দিনের তুলনায় সংক্রমিতের সংখ্যা প্রায় ১৫ হাজার বেড়ে গেছে। স্পেন রাষ্ট্রীয় জরুরি অবস্থা ও রাতের কারফিউ জারি করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code