আক্ষেপ পেছনে ঠেলে অপেক্ষার খুশিতে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সোমবার রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। সেই বৃষ্টির প্রভাব সকালেও ছিল। আকাশের গোমড়া মুখ দেখে বাংলাদেশের ড্রেসিং রুমে অস্বস্তি বাড়াই স্বাভাবিক। বৃষ্টির প্রভাবে শ্রীলঙ্কা দল উইকেট থেকে না আবার বাড়তি সুবিধা আদায় করে নেয়। তবে সূর্যের তেজ বাড়ার সঙ্গে দুচিন্তা উড়ে যায়। দেখা মেলে সোনালি এক দিনের। যেখানে আক্ষেপ কিছুটা মিশে থাকলেও প্রাপ্তির আনন্দই বেশি। তামিম ইকবালের সেঞ্চুরি কিংবা মুশফিকুর রহিম, লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে সাগরিকায় উঠেছে আনন্দের ঢেউ। তাছাড়া অপেক্ষার খুশিও তো বাড়তি রসদ জোগাচ্ছে!

Manual8 Ad Code

২৭ মাস ধরে ঘরের মাঠে জয়হীন বাংলাদেশ। তবে চট্টগ্রাম টেস্টে যা অবস্থা তাতে এই ম্যাচে ফল পাওয়া বেশ কঠিন। জয় না হলেও মুমিনুল হকদের মনের মতো কন্ডিশনে অন্তত ড্র প্রত্যাশা করাই যায়। তৃতীয় দিন শেষে ম্যাচ সেদিকেই এগোচ্ছে। আজ (মঙ্গলবার) স্কোরবোর্ডে ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছে ৩৯৭ রান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code