রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: গত পাঁচ বছরে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা চারবার জিতে নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। এবার তাতে ভাগ বসাতে তুমুল লড়াই করছে আর্সেনাল। কয়েক সপ্তাহ আগেও যে লড়াইয়ে আধিপত্য ছিল তাদের হাতে। কিন্তু তারা দুই সপ্তাহে ছয় পয়েন্ট হারানোয় ট্রফির যুদ্ধ হয়ে উঠেছে জমজমাট। হিসাবনিকাশ বলছে, ম্যানসিটি বাকি ৮ ম্যাচ জিতলে তাদের হাতেই উঠতে যাচ্ছে ছয় বছরে পঞ্চম ট্রফি। আজ বুধবার রাতে আর্সেনালকে হারাতে পারলে ট্রফি জয়ের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।

Manual4 Ad Code

ইতিহাদ স্টেডিয়ামের মহারণে আর্সেনাল অংশ নিচ্ছে টানা তিনটি ড্র করে। দুই নম্বরে থাকা সিটিজেনরা তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট পেছনে। তাই এই ম্যাচ আর্সেনালের জন্য হতে যাচ্ছে অনেকটাই বাঁচামরার। অন্যদিকে সিটি জিতলে শিরোপার পথে বড় ধাপ ফেলবে।

Manual8 Ad Code

টানা তিন ম্যাচ ড্র করায় আর্সেনালের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে, যা ম্যানসিটিকে উজ্জীবিত করাই স্বাভাবিক। কিন্তু কোচ পেপ গার্দিওলার মতে, টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর কারণে আর্সেনাল আরও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে। ম্যানসিটির ট্যাকটিশিয়ান বললেন, ‘সবসময় আমার মনে হতো, এই পর্যায়ে এসে তাদের বিপক্ষে খেলা কঠিন হবে, কিন্তু তিন ম্যাচে তারা পয়েন্ট খোঁয়ানোয় এখন এই লড়াই হতে যাচ্ছে আরও অনেক বেশি কঠিন। তারা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code