সাকিবকে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিলেন সাইফউদ্দিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে স্থগিত আছে ক্রিকেট। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ক্রিকেটাররাও ফিরছেন মাঠে। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে আগামী বুধবার (০৮ জুলাই) শুরু হবে করোনা পরবর্তী প্রথম ক্রিকেট লড়াই। কিন্তু বাংলাদেশ কবে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে? করোনার কারণে এখনও মাঠে গিয়ে অনুশীলনের অনুমতি পায়নি টাইগাররা। তবে আশা করা যাচ্ছে, আগস্টের শুরুতে অনুশীলন শুরু করতে পারে বাংলাদেশ। আর মাঠে ফিরতে পারলেই দারুণ এক লড়াইয়ে সাকিব আল হাসানের মুখোমুখি হবেন মোহাম্মদ সাইফউদ্দিন। অগ্রজ বিশ্বসেরা অলরাউন্ডারকে তেমন এক ‘চ্যালেঞ্জ’ জানিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ। অনুজের এই চ্যালেঞ্জ গ্রহণও করেছেন সাকিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code