ইউক্রেনে হামলার নতুন ছক কষছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী উত্তেজনা নিয়ে পশ্চিমা বিশ্বে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া শুরু করলেও ইউক্রেনে হামলার পরিকল্পনা এখনও পরিত্যাগ করেনি রাশিয়া। এমনকি কীভাবে সেখানে সফলভাবে হামলা করা যায় তা নিয়ে নতুন ছক কষছে পুতিনের দেশ। এমনটিই দাবি করেছেন মার্কিন সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক সংবাদ সম্মেলনে জন কিরবি মার্কিন সরকার ও সামরিক বাহিনীর এই আশঙ্কার কথা জানিয়েছেন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সংলাপের ব্যর্থতার এক সপ্তাহ পর এই শঙ্কা প্রকাশ করলো পেন্টাগন।

Manual3 Ad Code

ইউক্রেনে সম্প্রতি যে ব্যাপক সাইবার হামলা ঘটনার ইঙ্গিত টেনে এই কর্মকর্তা বলেন, ‘রাশিয়া নতুনভাবে ইউক্রেনে হামলার পরিকল্পনা সাজাচ্ছে। যে কোনো একটি অজুহাত সৃষ্টি করে দেশটির সেনাবাহিনী ইউক্রেনে প্রবেশ করতে চাইছে। সামরিক পরিভাষায় একে আমরা বলি ফলস ফ্ল্যাগ অপারেশন।’

Manual6 Ad Code

সম্প্রতি এক সাইবার হামলায় ইউক্রেনের কয়েক ডজন সরকারি ওয়েবসাইট ধ্বংস হয়েছে। হামলার আগে সাইবার মাধ্যমে হ্যাকাররা ইউক্রেনবাসীর উদ্দেশে এক সতর্কবার্তায় বলেছিল, ‘নিকৃষ্টতম পরিস্থিতির জন্য প্রস্তুত হও তোমরা।’ এই বার্তার এক ঘণ্টার মধ্যেই হামলা হয় ওয়েবসাইটগুলোতে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code