পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ইংল্যান্ডে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালের জুনে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তার আগে এই টুর্নামেন্টের প্রস্তুতি নেবে ইংল্যান্ড ও পাকিস্তান চারটি টি-টোয়েন্টি খেলে।

মঙ্গলবার এই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। এই ইংল্যান্ড সফরে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ মে লিডসের হেডিংলিতে। পরের তিন ম্যাচ ২৫, ২৮ ও ৩০ মে বার্মিংহ্যামের এজবাস্টন, কার্ডিফের সোফিয়া গার্ডেনস ও লন্ডনের দ্য ওভালে। এই সিরিজ খেলেই দুই দল বিশ্বকাপে অংশ নেবে।

Manual5 Ad Code

গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড পাকিস্তানে সাত ম্যাচ খেলে শেষ প্রস্তুতি নিয়েছিল। সফরকারীরা জেতে ৪-৩ ব্যবধানে। দুই দল বিশ্বমঞ্চের ফাইনালেও মুখোমুখি হয়েছিল, যেখানে এক ওভার হাতে রেখে পাঁচ উইকেটে জেতে ইংলিশরা।

Manual6 Ad Code

যুক্তরাজ্য সফরের আগে পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের সঙ্গে দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code