গ্রিসকে সতর্ক করলো তুরস্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এজিয়ান সাগরে আঙ্কারার সঙ্গে ঝামেলা না করতে গ্রিসকে সতর্ক করেছে তুরস্ক। শনিবার আন্তালিয়া প্রদেশে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, গ্রিসকে নিয়ে আঙ্কারার কোনও সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত দেশটি এজিয়ান সাগরে তুরস্কের সঙ্গে ঝামেলা না করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

Manual3 Ad Code

এরদোয়ান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনারা এজিয়ানে আমাদের সঙ্গে ঝামেলা না করবেন, আমরাও আপনাদের সঙ্গে ঝামেলা করবো না।’

Manual5 Ad Code

এমন সময়ে এরদোয়ান এমন মন্তব্য করলেন যার কয়েক মাস আগেই পরীক্ষামূলকভাবে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন উৎক্ষেপণ করে আঙ্কারা। ক্ষেপণাস্ত্রটি ৪৫৬ সেকেন্ডে ৫৬১ কিলোমিটার (৩৪৯ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code