জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৬ সদস্য নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে জমি সংক্রান্ত বিরোধ জেরে হওয়া সংঘর্ষে তিন নারীসহ একই পরিবারের ৬ সদস্য গুলিতে নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুই জনকে। মোরেনা শহরের কাছে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, রাইফেল বহনকারী বেশ কয়েকজনকে একটি নিরস্ত্র দলকে গুলি করছে। এর আগে কাঠের লাঠি দিয়ে তাদের মারধর করা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, জেলা সদর থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে লেপা গ্রামের ধীর সিং তোমর এবং গজেন্দ্র সিং তোমার পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।

২০১৩ সালে বর্জ্য অপসারণ নিয়ে এ দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সে সময় ধীর সিং তোমারের পরিবারের দুই সদস্য নিহত হয়েছিল। অন্যদিকে গজেন্দ্র সিং তোমারের পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল।

Manual6 Ad Code

আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে মিটমাট হলে পরিবারটি শুক্রবার গ্রামে ফেরে। এ সময় ধীর সিং তোমারের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়, করা হয় গুলি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code