চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ, ৮২ জন শ্রমিক নিহত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় ৮২ জন শ্রমিক নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এখনও উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। খনিটির ভেতরে কতজন আটকা পড়ে আছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল।

Manual5 Ad Code

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। তখন খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

Manual5 Ad Code

বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য কুখ্যাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

চীনের মোট জ্বালানি ব্যবহারের অর্ধেকের বেশি এখনও কয়লার ওপর নির্ভরশীল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code