নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকার জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: আরও একটি লো স্কোরিং ম্যাচ মঞ্চায়িত হলো মিরপুরের হোম অব ক্রিকেটে। এমনিতেই মিরপুরের উইকেট স্লো, তার মধ্যে আবহাওয়ার কারণে উইকেট পর্যাপ্ত রোদ পায়নি। সবমিলিয়ে তাই প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের ম্যাচটিও হয়েছে ম্যাড়ম্যাড়ে। আল-আমিন হোসেনের দারুণ বোলিংয়ে খুলনা টাইগার্সের ইনিংস থামে ১১৩ রানে। জবাবে খেলতে নেমে নাসির হোসেনের দায়িত্বশীল ইনিংসে ৫ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জেতে ঢাকা ডমিনেটরস।

Manual4 Ad Code

ঘন কুয়াশার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে আধাঘণ্টা দেরিতে শুরু হয়। রাতের ম্যাচের মতো দিনের ম্যাচের পুরোটাই গড়িয়েছে ফ্লাডলাইটের আলোতে। জমে যাওয়া ঠাণ্ডার সঙ্গে ঘন কুয়াশা—সবমিলিয়ে পরিস্থিতি ক্রিকেটের জন্য আদর্শ ছিল না। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ধীরস্থির ভাবেই শুরু করেছিল ঢাকা। খুলনার বোলার ভ্যান মিকেরেনের বলে আহত হয়ে মাঠ ছাড়েন আহমেদ শেহজাদ (৪)। এরপর দিলশান মুনাবীরা এবং সৌম্য মিলে ৪৭ রানের জুটি গড়েন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code