ভোটের প্রতীক শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

জাতীয় ডেস্ক:

নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলা’ কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভূক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ কথা বলেন।

এরই মধ্যে নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধন আবেদন করেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার সংসদ নির্বাচনের জন্য আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে শিগগিরই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বুধবার রাতে বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের সিডিউলভূক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।

Manual5 Ad Code

তিনি জানান, জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সুস্পষ্ট আইনে বলা রয়েছে। সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এ দুটোর মযাদা অক্ষুন্ন রাখার জন্য আইন করা হয়েছে; একটা বিধিমালা করা হয়েছে। কোনো ব্যাপারে জাতীয় ফুল, জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নেই।

Manual4 Ad Code

এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, শাপলা প্রতীকের তফসিলে থাকবে না। জাতীয় প্রতীকের কারণেই মূলত এ সিদ্ধান্ত। জাতীয় প্রতীকের চিহ্ন সংবিধানে বলা রয়েছে, জাতীয় প্রতীক থাকবে পানির মধ্যে ভাসমান শাপলা; দুই ধারে ধানের শীষ…। শাপলা যেহেতু জাতীয় প্রতীক, এ প্রতীকের ডিগনিটি, সম্মান রক্ষার্থে আইনবিধি রয়েছে। সেটার আলোকে অনেক আগেও সিদ্ধান্ত হয়েছে; আমরাও এটাকে প্রতীক তালিকা থেকে বাদ দিয়েছি। প্রতীকের বর্ধিত নতুন তালিকা মন্ত্রণালয়ে যাবে।’

Manual1 Ad Code

ডেস্ক: এস

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code