মুক্তিযোদ্ধা সনদ করে দিতে ৪ লাখ টাকা নেয়ার অভিযোগ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

এক অবসরপ্রাপ্ত শিক্ষককে মুক্তিযোদ্ধার সনদ করে দিতে ৪ লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চতুর্থ শ্রেণির কর্মচারী সাইফুল ইসলামের বিরুদ্ধে। পরে সনদ করে দিতে না পারলেও ওই টাকা আত্মসাত এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর- রহমানের আদালতে মামলাটি দায়ের করেন প্রতারণার শিকার আকবর আলী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে শাহ আলী থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছেন।

Manual3 Ad Code

সাইফুল ইসলাম গোপালগঞ্জের কোটালীপাড়ার বন্ধাবাড়ী গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী এম কাওসার আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

মামলায় বাদী অভিযোগ করেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে আপিল কমিটিতে আবেদন করেন আকবর আলী। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আসামি সাইফুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। আপিলপক্ষে যেতে বাদীর কাছে অফিস খরচ বাবদ ৪ লাখ টাকা চান আসামি। বাদী সরল বিশ্বাসে ২০১৭ সালের ২ মে শাহ আলী থানার কাছে কয়েকজনের উপস্থিতিতে আসামিকে ২ লাখ টাকা দেন। পরে ৭ জুন আসামির ব‌্যাংক হিসাবে আরো ২ লাখ ১ হাজার টাকা দেন বাদী। আপিল আবেদনে কোনো কাজ না হওয়ায় আসামির সাথে যোগাযোগ করেন বাদী। আসামি বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। গত ৭ আগস্ট বাদী আসামির বাসায় যান। তাকে না পেয়ে তার স্ত্রীকে বলেন আসামিকে বাদীর সঙ্গে যোগাযোগ করতে। ওই দিন রাত ৯টার দিকে সাইফুল ইসলাম বিসিআইসি কলেজের মূল ফটকে বাদীর সাথে দেখা করে বলেন, বাদী তার বাসায় গিয়ে মান-সম্মান নষ্ট করেছেন। এ সময় বাদী ৪ লাখ ১ হাজার টাকা ফেরত চাইলে তাকে হত‌্যার হুমকি দেয়া হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code