জকিগঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময়

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:সিলেটের জকিগঞ্জে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। স্বাগত বক্তব্য দেন জনতা ব্যাংকের ব্যবস্থাপক রাসেল চৌধুরী। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, সদস্য কয়েস আহমদ, তরুণ উদ্যোক্তা আব্দুল মালেক। সভায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে কৃষি ব্যাংক, জকিগঞ্জ শাখা- মো: আবু সাঈম, রুপালী ব্যাংক পিএলসি, বাবুর বাজার শাখা- নুরুন্নাহার মুন্নি, রুপালী ব্যাংক পিএলসি, কালিগঞ্জ বাজার শাখা- মাহবুব হোসেন,পুবালী ব্যাংক পিএলসি, জকিগঞ্জ শাখা- জিয়াউল কবির চৌধুরী,পুবালী ব্যাংক পিএলসি, কালিগঞ্জ শাখা- মো: আবুল কাশেম, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, জকিগঞ্জ উপশাখা রাসেল আহমদ, ইসলামী ব্যাংক পিএলসি, জকিগঞ্জ উপশাখা মো: হাসান আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোর্শেদ লস্কর, দুলাল হোসেন, গুফরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন। সভা সঞ্চালন করেন জনতা ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন সাইদী। সভায় বক্তারা বলেন ১৮ থেকে ২৮ বয়সী তরুণ নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের সঠিক প্রশিক্ষণ ও সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code