৪ মার্চ থানায়-থানায় পদযাত্রা করবে বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্টঃ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ইউনিয়ন, জেলার পর এবার থানায়-থানায় পদযাত্রা করবে দলটি।

Manual1 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, দেশনেত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ দেশব্যাপী সব মহানগরের থানায় পদযাত্রা কর্মসূচি পালিত হবে।

পদযাত্রা কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code