চুনারুঘাটে ডাকাতি করতে গিয়ে মা মেয়েকে ধর্ষণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি:-
হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএমবিপিএম চুনারুঘাট থানায় এসে ভিকটিমের জবানবন্ধী নিয়েছেন।
গত শুক্রবার রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চুনারুঘাটের রানীগাঁও ইউনিয়নে পাহাড়ি এলাকা গরমচড়ি ফরেস্ট মাজারসংলগ্ন একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে একদল যুবক ঘরে প্রবেশ করে মা (৪৫) ও মেয়েকে (২৫) ধর্ষণ করে।
প্রথমে যুবকরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে প্রথমে মা ও মেয়ের ঘরে থাকা সোনা গহনা ও গরু নিয়ে যায়। একপর্যায়ে তাদের মুখ বেঁধে যুবকরা মা ও মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাদের জ্ঞান ফিরলে নিজেকে মুক্ত করে চিৎকার করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে অবগত করা হয়।
এ বিষয় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, তারা এক যুবককে চিনতে পেরেছে। এ ঘটনায় মামলা করেছেন তারা।
রোববার চুনারুঘাট থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) তদন্ত চম্পক দাম আমাদের এ প্রতিনিধিকে বলেন, আমরা তদন্ত ও আসামি গ্রেফতারের স্বার্থে বিষয়টি গোপন রেখেছি।এসপি স্যার ভিকটিমের জবানবন্ধী নিয়েন। স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। দ্রুত আমরা তাদের গ্রেফতারে সক্ষম হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code