চাপ প্রয়োজ করতেই চীনে গেছেন ব্লিঙ্কেন: উ. কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক চীন সফরকে ‘ভিক্ষার সফর’ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। মার্কিন-চীন উত্তেজনা কমাতে ব্লিঙ্কেন এই সফর করলেও বুধবার (২১ জুন) এমন সমালোচনা করেন পিয়ংইয়ংয়ের আন্তর্জাতিক বিশ্লেষক জং ইয়ং হ্যাক।

Manual4 Ad Code

হ্যাক বলেন, ‘এক কথায় চীনের ওপর চাপ প্রয়োগে মার্কিন নীতির ব্যর্থতার ফলে সংকট এড়াতে এমন অসম্মানজনক সফরে গেছেন ব্লিঙ্কেন। এটিকে ভিখারি সফর ছাড়া আর কিছু বলা যায় না।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘ব্লিঙ্কেনের এই বিরল সফরের উদ্দেশ্য ছিল উত্তেজনা শিথিল করতে চীনের কাছে ভিক্ষা করা। কেননা, চীনের ওপর বেশি চাপ সৃষ্টি করলে তা হিতে বিপরীত হয়ে মার্কিন অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।’ উত্তর কোরীয় বার্তা সংস্থা কেসিএনএ-কে এক বিবৃতিতে এমন কথা বলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code