করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ইন্দোনেশিয়া

লেখক:
প্রকাশ: ৫ years ago
USA flag shield protection against a virus bacteria. 3D Render

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৭০ জন; যা আগের দিনের তুলনায় প্রায় আড়াইশো জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৭ হাজার ৩৬৬ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার জন বেশি।

Manual6 Ad Code

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৮৮ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ৮৭ জনের। মোট মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ৮৬০ জন।

 

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ১ হাজার ৭৩৯ জনের। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৬৮ হাজার ৩৩১ জনের। আর মারা গেছেন ১ লাখ ২ হাজার ৩৭৫ জন।

Manual4 Ad Code

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪২৩ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ লাখ ৭৯ হাজার ৩৪৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬২২ জন।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code