কানাডিয়ানদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন বাধা: কার্যকর হলো “ভিসা ইন্টেগ্রিটি ফি”

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রে ভ্রমণরত কানাডিয়ানদের জন্য শুরু হয়েছে নতুন খরচ ও বাড়তি সীমান্ত কড়াকড়ি। নির্দিষ্ট কিছু নন–ইমিগ্রান্ট ভিসার ক্ষেত্রে “ভিসা ইন্টেগ্রিটি ফি” নামের অতিরিক্ত ২৫০ মার্কিন ডলার (প্রায় ৩৫০ কানাডিয়ান ডলার) ফি ২০২৫ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

যদিও স্বল্প মেয়াদি ভ্রমণে যাওয়া অধিকাংশ কানাডিয়ান নাগরিকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, তবে স্থায়ী বাসিন্দা, কর্মী, শিক্ষার্থী ও পারিবারিক ভিসাধারীদের জন্য এই অতিরিক্ত খরচ বাধ্যতামূলক। ফলে চার সদস্যের একটি পরিবারের শুধু ভিসা ফিতেই খরচ ২,৪০০ কানাডিয়ান ডলার ছাড়িয়ে যেতে পারে।

Manual8 Ad Code

এই নিয়মটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট”–এর অংশ, যার লক্ষ্য ভিসার অপব্যবহার রোধ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা (overstay) নিরুৎসাহিত করা। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নিয়ম মেনে দেশে ফিরে গেলে আবেদনকারীরা আংশিক রিফান্ড পেতে পারেন।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নতুন ফি সম্পর্কে অবগত এবং কানাডিয়ানদের পরামর্শ দিয়েছে গন্তব্য দেশের সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করার। সংস্থাটি আরও জানায়, ভিসা–সংক্রান্ত ফি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।

বাউন্ডলেস ইমিগ্রেশন–এর প্রধান নির্বাহী সিয়াও ওয়াং বলেন, “এই ফি অনেক পরিবারের জন্য অতিরিক্ত চাপ তৈরি করবে এবং যুক্তরাষ্ট্রের পর্যটন ও শিক্ষা খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

Manual4 Ad Code

এদিকে ভ্রমণকারীদের সতর্ক করে কানাডা সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশে এখন বায়োমেট্রিক পরীক্ষা, ডকুমেন্ট যাচাই, এবং কঠোর স্ক্রিনিং প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে।

Manual3 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থিদা ইথ বলেন, “যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে ভ্রমণ করতে ইচ্ছুক কানাডিয়ানদের যেকোনো প্রশ্নের জন্য স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কানাডিয়ানদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন বাধা: কার্যকর হলো “ভিসা ইন্টেগ্রিটি ফি”
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code