আবারও বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  তেলের দাম ফের বেড়েছে বিশ্ববাজারে। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম এক শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেলের দাম এখন ৮৫ ডলার ৭৩ সেন্ট। সোমবার (১৮ অক্টোবর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিশ্বজুড়ে চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হওয়া জ্বালানি খরচ বৃদ্ধিতে অবদান রাখতে পারে বলে মনে করছেন এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা। তেলের দাম বৃদ্ধির পরেই তারা একথা জানিয়েছেন।

Manual4 Ad Code

বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রে শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য ‘গ্যাস-টু-অয়েল সুইচিং’ বছরের চতুর্থ প্রান্তিকে দৈনিক সাড়ে চার লাখ ব্যারেল পর্যন্ত চাহিদা বাড়িয়ে দিতে পারে। অবশ্য এর সঙ্গে তাল মেলাতে উৎপাদনকারী দেশগুলোর তেল সরবরাহও বৃদ্ধি পেতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code