সরকার নিজের মাথা বিক্রি করেছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি, যে সময়ে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ সরকার কাউকে দিচ্ছে না। কারণ, এই সরকার ইতোমধ্যে নিজের মাথাটি বিক্রি করে দিয়েছে।

Manual3 Ad Code

রবিবার (২১ মার্চ) জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়েজিত ‘স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা, সার্বভৌমত্ব রক্ষা, দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে শফিউল আলম প্রধানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি, যে সময়ে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ সরকার কাউকে দিচ্ছে না। কারণ, এই সরকার ইতোমধ্যে নিজের মাথাটি বিক্রি করে দিয়েছে। আমরা একটি ক্রান্তিকালে এসে পৌঁছেছি। এই সময়ে নির্ধারিত হবে— বাংলাদেশ কি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশে পরিণত হবে, নাকি দীর্ঘকালের জন্য একটি ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে। একদিকে বাংলাদেশের মানুষ, আরেক দিকে একটি শাসক গোষ্ঠী। যারা রাষ্ট্রযন্ত্রকে অন্যায়, বেআইনিভাবে ব্যবহার করে জনগণকে অত্যাচার নির্যাতন করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code