মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা ঘোষণা দিয়ে মারামারি করে: আসিফ নজরুল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

 

ঢাকা অফিস

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমি মিটিং করেছি। শুনেছি ওখানে প্রতিনিয়ত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে।

Manual2 Ad Code

বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

Manual8 Ad Code

আসিফ নজরুল বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গায় বাঙালিদের থেকে টাকা ছিনতাই, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলা, এমন ঘটনাও আছে। এগুলো কি মিথ্যা কথা? ওই জায়গার পুলিশকে খবর দেওয়া হয় না কেন জানতে চাইলে বলে, সে জায়গায় দোষী-নির্দোষ যারাই আছে সবাইকে বের করে দেবে। এ জন্য কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি।

Manual2 Ad Code

তিনি বলেন, এই কাজগুলো কয়জন করে? এই বাজে কাজগুলো করে ১০ জন, ভোগে ১০ হাজার লোক, ১০ লাখ লোক। সৌদি আরবে যদি ১০ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি ১০টা লোক রাস্তাঘাটে মারামারি করে, একটা মার্ডার করে, তাহলে ১০ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না। আমাদের প্রবাসী ভাইদের সচেতন হতে হবে। কারণ এসব ঘটনা এক লাখ, ১০ লাখ লোকের জীবন বিপন্ন করে দিচ্ছে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে মাত্র ১০-২০টা লোক।

আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে, কারণ সেখানে এক মালিককে মেরে ফেলা হয়েছে। এ সময় তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান। desk bj

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা ঘোষণা দিয়ে মারামারি করে: আসিফ নজরুল
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code