ভূখণ্ড ছাড়ে মার্কিন প্রস্তাব

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual1 Ad Code

আমেরিকা অফিস: মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বড় ধরনের ভূখণ্ডগত ও অস্ত্রে ছাড় দেওয়ার আহ্বান জানানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেন। কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে দেওয়া ওই বিরল ভাষণে তিনি বলেন, তিনি কখনোই ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না এবং এই সংকটময় সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, এটি আমাদের ইতিহাসের অন্যতম কঠিন সময়। এখন ইউক্রেনের ওপর চাপ সবচেয়ে বেশি। আমাদের সামনে কঠিন সিদ্ধান্ত, সম্মান হারানো নাকি বড় মিত্রকে হারানোর ঝুঁকি নেওয়া। ইউক্রেনের মর্যাদা এবং স্বাধীনতা যেন পরিকল্পনায় উপেক্ষিত না হয়, সেজন্য আমি
নিরলস লড়াই করব। ওয়াশিংটন কিয়েভকে যে ২৮ দফার প্রস্তাব দিয়েছে, তাতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হবে, সামরিক সক্ষমতা সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগদানের আশা ত্যাগ করতে হবে। রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে এ কাঠামো গ্রহণের জন্য চাপ দিচ্ছে। প্রস্তাবে সই না করলে গোয়েন্দা তথ্য ও অস্ত্র সহায়তা বন্ধ করার হুমকিও দেওয়া হয়েছে বলে তারা জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code