করোনা ভাইরাসের ফাইজারের টিকা নিলেন সৌদি যুবরাজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেন যুবরাজ। সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬১ হাজার নয়শ তিনজন এবং মারা গেছে ছয় হাজার একশ ৬৮ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code