গাজায় যুদ্ধবিরতির আলোচনা একটি জটিল পর্যায়ে রয়েছে: কাতার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা একটি জটিল পর্যায়ে রয়েছে। ইসরায়েল এবং হামাস গাজায় চলমান সংঘাত বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে এখনও ‘একটি চুক্তির কাছাকাছি’ পৌঁছাতে পারেনি। মঙ্গলবার
(১২ মার্চ) এই তথ্য জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। পরিস্থিতি ‘খুবই জটিল’ রয়ে গেছে বলে সতর্ক করেছে দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। মুসলিমদের পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় ব্যাপকভাবে প্রত্যাশিত একটি যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছিলো মার্কিন, কাতারি এবং মিসরীয় মধ্যস্থতাকারী। তাদের প্রচেষ্টায় সপ্তাহব্যাপী আলোচনার পরও একটি যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় সম্ভব হয়নি। অবশেষে কোনও প্রকার যুদ্ধবিরতি ছাড়াই গাজায় সোমবার
রমজান মাস শুরু হয়েছে। একটি সংবাদ সম্মেলনে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘আমরা একটি চুক্তির কাছাকাছি পর্যায়ে নেই, যার অর্থ আমরা উভয় পক্ষকে এমন কোনও কথায় একমত হতে দেখছি না যা একটি চুক্তি বাস্তবায়ন নিয়ে বর্তমান মতবিরোধের সমাধান করতে পারে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code