যুক্তরাষ্ট্রে ২০২০ সালের জন্য সেন্সাস’র ৫ লাখ লোক নিয়োগ শুরু : বাংলাদেশীদের চাকুরীতে সুযোগ নেয়ার আহ্বান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসতে সেন্সাস ব্যুরো আগামী ২০২০ সালের আদমশুমারির জন্য দেশব্যাপী প্রায় ৫ লাখ লোককে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ নিয়ে কাজ শুরু করেছে। দেশের প্রতিটি অঞ্চলে এ নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। নিয়োগ প্রাপ্তরা আগামী ২০২০ সালের ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া আদমশুমারিতে ৬ থেকে ৮ সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। সেন্সাস টেকার পদে এসব নিয়োগ প্রাপ্তরা ঘন্টায় ২৫ ডলার করে মজুরী এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইম সহ সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। স্ব-বেতনে ট্রেনিংয়েরও সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সিটিজেন ও ননসিটিজেন ১৮ বছর ও ততোর্ধ বয়সীরা এ চাকুরীর জন্য উপযুক্ত বিবেচিত হবেন। সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং সেন্টারে গত ১৬ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে লোক নিয়োগে সহায়তা প্রদান করা হয়।

 

Manual4 Ad Code

 

ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে গত ১৬ নভেম্বর শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২০ সেন্সাস বিষয়ে বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ কমপ্লিট কাউন্ট কমিটি এবং ২০২০ সেন্সাস রিক্রুটিং।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাউথ এশিয়ান ফাউন্ডেশন ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং-সেফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা উদ্দিন, নিউইয়র্ক রিজিওনাল সেন্সাস সেন্টারের সুপাভাইজারী পার্টনারশীপ স্পেশালিস্ট জাকেরা আহমেদ, সেন্সাস রিক্রুটিং এসিস্টেন্ট শামস, নিউইয়র্ক সিটির ডেপুটি পাবলিক এডভোকেট জামিলা রোজ, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, ফাহাদ সোলায়মান, রোক্সানা মজুমদার, ডা. নাহিদ খান, জামাল হুসেন, এমডি আলাউদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে সেফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা উদ্দিন সেন্সাস ব্যুরোর এ চাকুরীতে নিয়োগ নেয়ার সুযোগ গ্রহণ করার জন্য বাংলাদেশীদের আহ্বান জানিয়ে বলেছেন, এব্যাপারে সেফেস্ট সর্র্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। সেফেস্ট’র সহযোগিতায় নিউইয়র্কে ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে আগামী ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইনে লোক নিয়োগে সহায়তা প্রদান করা হবে। তিনি সেন্সাসের গুরুত্ব তুলে ধরে সকল বাংলাদেশীকে আগামী ২০২০ সালের সেন্সাসে অংশ নেয়ার আহ্বান জানান।

Manual5 Ad Code

নিউইয়র্ক রিজিওনাল সেন্সাস সেন্টারের সুপাভাইজারী পার্টনারশীপ স্পেশালিস্ট জাকেরা আহমেদ বাংলাদেশীদের সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়ার অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে নিয়োগ প্রাপ্তরা যেমনি আর্থিকভাবে লাভবান হবেন তেমনি কমিউনিটির প্রতিটি ব্যক্তিও নিজ ভাষাভাষির সহায়তায় গণনার আওতায় এসে রাষ্ট্র কর্তৃক প্রদেয় সকল সুযোগ-সুবিধা ভোগের সুযোগ পাবেন। নিউইয়র্ক সিটিতে সেন্সাস টেকার পদে নিয়োগ প্রাপ্তরা ঘন্টায় ২৫ ডলার এবং অন্যান্য পদে নিয়োগ প্রাপ্তরা ঘন্টায় ২০ ডলার করে মজুরী এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইম সহ সর্বোচ্চ ৪০ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। বাংলা সহ ১২টি ভাষা-ভাষীদের এ জবে নিয়োগ দেয়া হচ্ছে। চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাস নিয়োগ প্রক্রিয়া চলবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code