প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অ্যাঞ্জেলিনা জোলি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখানোর পাশাপাশি নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

Manual5 Ad Code

চিঠিতে অ্যাঞ্জেলিনা জোলি উল্লেখ করেছেন, টেকসই উপায়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে সহায়ক পরিবেশ তৈরি জরুরি। এ জন্য মিয়ানমারের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাবে।

Manual3 Ad Code

 

অ্যাঞ্জেলিনা জোলি গত বছরের ফেব্রুয়ারিতে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। বাসস।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code