থামছেই না করোনার তাণ্ডব, বিশ্বে আরও ৬ হাজার মানুষের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বিশ্বজুড়ে থামছেই করোনাভাইরাসের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও প্রায় ৬ হাজার প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজারের মতো। এ নিয়ে বিশ্বে কোভিড-১৯ এ মোট মৃত্যু ৮ লাখ ৩৫ হাজারের বেশি। মোট আক্রান্ত ২ কোটি ৪৬ লাখ মানুষ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ ১১শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি ১ লাখ ৮৫ হাজারের মতো। আক্রান্ত সাড়ে ৬০ লাখ।

Manual4 Ad Code

প্রায় ১১শ’ মৃত্যুতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ছুঁইছুঁই। রোগী শনাক্তে এদিনও শীর্ষে ছিল দেশটি। রেকর্ড ৭৭ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড ১৯।

একদিনে প্রায় এক হাজার মানুষ মারা গেছে ব্রাজিলে। মোট মৃত্যু এক লাখ ১৯ হাজারের কাছাকাছি। আক্রান্ত পৌনে ৩৮ লাখের মতো।

Manual3 Ad Code

এছাড়া এখন পর্যন্ত ৬৩ হাজারের মতো মৃত্যু রেকর্ড হয়েছে মেক্সিকোতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code