

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের মিত্ররা রাশিয়াবিরোধী জোটকে সম্প্রসারণ করতে চাইছে। এই লক্ষ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্র চাইছে ইউক্রেন যুদ্ধে ভারত যেন নিজেদের নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জার্মানিতে জি-৭ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনের আলোচনার মূল মনোযোগ ইউক্রেন। এখন পর্যন্ত রুশ তেল কিনতে ভারতকে নিবৃত্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর আগের তুলনায় ভারতের রুশ তেল কেনার পরিমাণ দ্বিগুণ হয়েছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আরও চারটি দেশ– আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকাকে জি-৭ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।