জাপোরিজ্জিয়া পরমাণু কেন্দ্রে জাতিসংঘকে অনুমতি দেওয়া হবে: পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার দখলকৃত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে জাতিসংঘের একটি দলকে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও পুতিনের ফোনালাপের পর এই ঘোষণা দিলো ক্রেমলিন। ইউরোপের সবচেয়ে বড় স্পর্শকাতর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সম্প্রতি যুদ্ধের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ, বলপ্রয়োগ করে ইতোমধ্যে কেন্দ্রটি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। যদিও এটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। উভয়পক্ষের লড়াইয়ে কেন্দ্রটির বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর জন্য একের অপরকে দায়ী করে বিবৃতিও দিয়েছে কিয়েভ-মস্কো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code