আকাশপথে করোনা বিধিনিষেধ বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধিনিষেধ বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতদিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারও ভ্যাকসিন দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশ আসতো হতো।

Manual6 Ad Code

বিধিনিষেধ বাতিলের ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না। ২৫ মে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বেবিচক।

Manual7 Ad Code

এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে অনলাইনের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হতো যাত্রীদের। ২০২২ সালের ৩০ অক্টোবর এ নির্দেশনা বাতিল করে বেবিচক। তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।

Manual2 Ad Code

এদিকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষার কিংবা ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা নেই। যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code