তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া ও সিরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টানন্যাশনাল ডেস্ক: তুরস্কের সঙ্গে আলোচনার টেবিলে বসছে রাশিয়া ও সিরিয়া। এ মাসের শেষ দিকে তিন দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, শনিবার ফোনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ওই ফোনালাপের পর দেওয়া বিবৃতিতে বলাহ হয়েছে, জানুয়ারির শেষ দিকে আলোচনার টেবিলে বসতে পারেন তিন দেশের শীর্ষ কূটনীতিকরা।

Manual8 Ad Code

এর আগে গত ১১ বছরের মধ্যে এই প্রথমবারের মতো সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের জন্য সম্প্রতি রাশিয়া সফর করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) প্রধান হাকান ফিদানও তার সঙ্গে ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code