বেলাবতে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা ও ফলজবৃক্ষ প্রদান 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
আলী হোসেন বেলাবঃ
নরসিংদীর বেলাবতে কোভিট-১৯ করোনা ভাইরাসের মহা সংকটময় পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।সেই পরিস্থিতি থেকে উত্তরনে ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা ডিষ্ট্রিক্ট-৩২৮ মানব সেবায় কাজ করে যাচ্ছে।উক্ত ক্লাবের উদ্যোগে ক্ষতিগ্রস্থ,কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ২১শে আগষ্ট রোজ শনিবার  উপজেলার নারায়পুর ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী জালালাবাদ, বটিবন্দ,মরিচাকান্দা,
গোবিন্দপুর গকুলনগর গ্রামের প্রায় ২০০ অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তাও ফলজবৃক্ষ  প্রদান করা হয়।  উপহার হিসেবে প্রত্যেককে ৫ কেজি চাল,২ কেজি আটা, ১ কেজি তেল,১ কেজি পেয়াজ,১ কেজি আলু,১ কেজি ডাল, করোনা প্রতিরোধ সামগ্রী মাস্ক, ফলজবৃক্ষ,একজন বিধবা পরিবারকে গৃহনির্মান সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাসিম আক্তার জাহান, সহ- সভাপতি আফরোজা কবির, সহ- সভাপতি জেসিয়া রোকসানা আক্তার,সাবেক সভাপতি নাসিম আক্তার জাহান,সাধারণ সম্পাদক আবিদা সুলতানা,কোষাধ্যক্ষ শ্যামা আলী, আই.এস.ও সেতারা কামাল সুয়েটা।বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল,নরসিংদী জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম,স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন, মানবাধিকার কর্মী মোশারফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ যে, সংগঠনটি কোভিট১৯  প্রথম ধাপের ও প্রায় ১০০ কর্মহীন  পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছিল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code