বিশ্ব ইজতেমায় ৩৫৭ ফায়ার ফাইটার

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:
বিশ্ব ইজতেমা ময়দানে অগ্নিনিরাপত্তা প্রদানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পুরো ইজতেমা ময়দান অগ্নিনিরাপত্তায় কাজ
করবেন ৩৫৭ ফায়ারফাইটার। তুরাগ নদে থাকবে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল।
এ ছাড়া তাৎক্ষণিক অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় প্রতিটি খিত্তায় ফায়ার
এক্সটিংগুইসার, ফায়ার হুক, ফায়ার বিটারসহ দুজন করে ফায়ারফাইটার দায়িত্ব পালন
করবেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অগ্নিনিরাপত্তা ও ইজতেমা ময়দান পর্যবেক্ষণে রাখার
জন্য বিভিন্ন স্থানে তিনটি ফায়ার নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। ইজতেমা
ময়দানে ফায়ার সার্ভিসের সেবা পেতে ০১৯০১০২০৮৬৬ এই মোবাইল নম্বর ২৪ ঘণ্টা
খোলা থাকবে।
দ্রুত অগ্নিনির্বাপণের জন্য তুরাগ নদসহ ময়দানের চারপাশে দিন-রাত ২৪ ঘণ্টা ১৪টি
পোর্টেবল পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ময়দানের বিভিন্ন স্থানে তিনটি
পানিবাহী গাড়ি, রোগী পরিবহনে চারটি অ্যাম্বুলেন্স, টু-হুইলার, রেসকিউ কমান্ড
ভেহিকল প্রস্তুত রয়েছে।

Manual5 Ad Code

এ ছাড়া নৌ দুর্ঘটনা প্রতিরোধে তুরাগ নদে রেসকিউ স্পিড বোট ও ডুবুরি দল রাখা
হয়েছে। এ ছাড়া টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার স্টেশনগুলো ইজতেমাকালীন
স্ট্যান্ডবাই থাকবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code