স্বামীর মৃত্যু বা বিচ্ছেদের পর নারীর করণীয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বিয়ের মাধ্যমে দু’জন মানুষের একটি পবিত্র সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কে মাধ্যমে দ্বীনের অর্ধেক পূরণ হয়। এই সম্পর্কের জেরে দু’জন মানুষ আজীবন একসাথে থাকার অঙ্গীকার করলেও সবসময় সবার ইচ্ছে পূরণ হয় না। অনেক সময় হয়তো একজনের আগেই আরেকজনে মৃত্যু হয়। কখনোবা পৃথিবীর তিক্ত বাস্তবতা ও পারিপার্শিক পরিস্থিতির কারণে বিচ্ছেদ হয়ে যায় দু’জনের।
বিশেষ কারণে ইসলামে বিবাহ বিচ্ছেদ বৈধ হলেও এটি একটি গর্হিত কাজ এবং আল্লাহ তায়ালার কাছে সবথেকে অপছন্দনীয় বিষয়।সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল হচ্ছে তালাক।’ -সুনানে ইবনে মাজাহ: ২০১৮
সাহাবি হজরত মুহারিব ইবনে দিছার রাযিয়াল্লাহু আনহুর সূত্রে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহতায়ালা তার কাছে তালাকের চেয়ে অপ্রিয় কোনো কিছু হালাল করেননি।’ -সুনানে আবু দাউদ: ২১৭৭

Manual2 Ad Code

অতএব পারতপক্ষে বিবাহ বিচ্ছেদের পথে না হাটা উচিত। তবে কোনও কারণে স্বামী মারা গেলে বা অনেক চেষ্টার পরেও বিচ্ছেদ হয়ে গেলে নারীর জন্য ইসলামী শরীয়তে পালনীয় বিধান রয়েছে। তাহলো, ইদ্দত পালন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code