সিলেটে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

বুধবার ( ২০ ডিসেম্বর ) দুপুরে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জনসভাস্থলের আশপাশে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। সকালে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আশপাশের এলাকা, চৌহাট্টা, রিকাবীবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়। সেখান থেকে দলে দলে তাঁরা জনসভাস্থল সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতা-কর্মীদের ভিড়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা জড়ো হচ্ছেন সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে। মঞ্চ, সমাবেশস্থল ও আশপাশ এলাকায় উৎসবের পরিবেশ বিরাজ করছে।

Manual4 Ad Code

ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে বেলা ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে নগরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জনসভা মঞ্চ ও আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীর আগমনের ঘোষণায় সিলেটের ১৯টি সংসদীয় আসনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

সর্বশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আজ প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় ভাষণ রাখতে যাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code