ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চল সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার অঞ্চলটিতে এ সফরে যান তিনি। এ সময় তিনি সেখানকার ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪। নিজের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাইকোলাইভ অঞ্চল সফরের একটি ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি।
ভিডিওতে খাকি টি-শার্ট পরিহিত জেলেনস্কিকে সেনাদের সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিতে দেখা যায়। ওই জায়গাটি একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বলে প্রতীয়মান হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code