মহাকাশ স্টেশন বানাতে অভিযান শুরু করছে চীন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নিজস্ব মহাকাশ স্টেশন বানাতে মানুষবাহী মহাকাশযান উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। অসমাপ্ত স্টেশনটির জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে রবিবার যাত্রা করবেন চীনা মহাকাশচারীরা। সেখানে প্রায় ছয় মাস অবস্থানের সময়ে তারা স্টেশন নির্মাণের কাজ করবেন। চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল দশটা ৪৪ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। উত্তর পূর্বাঞ্চলীয় গানঝু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হবে। মিশন কমান্ডার জেন ডং এর সঙ্গে থাকবেন লিউ ইয়াং এবং চাই জুঝে। তারা শেনঝো নামের একটি মহাকাশযানে রওনা দেবেন। চীনা ভাষায় এর অর্থ ‘স্বর্গীয় জাহাজ’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code