দেশ থেকে ৯৩ বিলিয়ন ডলার পাচার- অ্যাটর্নি জেনারেল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন দেশ থেকে ৯৩ বিলিয়ন ডলার পাচার হয়েছে । যখন এই টাকা ফেরত আনবেন সেই টাকা দিয়ে বরিশালের সাথে ঢাকার ছয় লেনের রাস্তা করেন। আর সেটা করে শের ই বাংলার প্রতি শ্রদ্ধা নিবেন করতে পারবো। এই টাকা আমাদের গত ষোল বছরের জাতীয় বাজেটের সমান। একদিকে মাফিয়া একদিকে অলিগার্ক আরেক দিকে পাচারকারী শক্তি আরেক দিকে সাধারণ মানুষ যাদের নানাবিধ সমস্য সেই সময়ে শের ই বাংলার মতন খুবই প্রয়োজন ছিল।

Manual2 Ad Code

তিনি বরিশাল বিভাগ সমিতি আয়োজিত শের ই বাংলা এ কে ফজলুল হকের ৬৩ ত্ম মৃত্যু বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি আরো বলেন শের ই বাংলার নাম বলে কেউ থাকে লুটেরা বলে না । দোকান কর্মচারীরা সাপ্তাহিক যে ছুটি পায় সেটা শেরে বাংলা করে ছিলেন । সিন্ডিকেটের বাহিরে গণতন্ত্রের মুখ দেখছি সেটার প্রধান ভূমিকাকারি ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে তার যথেষ্ট ভূমিকা ছিল। তার জীবন নিয়ে ব্যাপক আলোচনা সমাজে ছড়িয়ে দিতে হবে।

Manual3 Ad Code

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান,সভাপতির বকব্য দেন মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু । ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পাচার অ্যাটর্নি জেনারেল
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code