নিষেধাজ্ঞা সম্পর্ককে তলানিতে নিয়ে যাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার জেরে মস্কোয় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরা ব্রনার্টকে তলব করে সতর্ক করেছে রশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো বলছে, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে নিয়ে যাবে। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রাণালয় জানায়, ‘ইউক্রেনে অভিযানের জেরে সম্প্রতি রাশিয়ার সব রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সম্প্রচার মাধ্যমের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ব্রিটেন’।

Manual3 Ad Code

দেশটির এমন পদক্ষেপেই চটেছে রাশিয়া। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়ে অবগত করা হয়েছে ব্রিটেনের রাষ্ট্রদূতকে। নিষেধাজ্ঞার ধারাবাহিকতা দ্বিপাক্ষিক সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যাবে। রাশিয়া ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে সম্পর্ক ফাটল সৃষ্টি হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code