সিলেট মহানগর বিএনপির গণমিছিল অনুষ্টিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির গণমিছিলে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচনের প্রাক্কালে অবৈধ সরকার এক গভীর মাস্টারপ্ল্যান নিয়ে এগুচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আবারও একতরফা নির্বাচনের পথরেখা আঁকছে। তারা নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত রেখে বন্দুকের নলের জোরে ক্ষমতা দখল করতে চায়। কিন্তু আমাদের স্পষ্ট ঘোষণা দেশে ভোটারবিহীন নির্বাচনের আর কোন বাকশালী স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোন টালবাহানা শহীদ জিয়ার সৈনিকেরা মেনে নিবেনা। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে প্রেরণ করার সুব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করে আওয়ামীলীগকে বিদায় নিতে হবে। এর বাইরে আরো কোন সুযোগ নেই।

শুক্রবার (১৮ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

মিছিলটি শুক্রবার বেলা ৪টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual7 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা আফজাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনের প্রাক্কালে অবৈধ সরকার এক গভীর মাস্টারপ্ল্যান নিয়ে এগুচ্ছে। সরকার আবারও একতরফা নির্বাচনের পথরেখা আঁকছে। অবৈধ সরকারের অনাচার ও সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে রাজপথের আন্দোলনে জনশ্রোত দেখে অবৈধ শাসকগোষ্ঠী দিশেহারা হয়ে পড়েছে। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে গণমানুষ ঘরে ফিরবে।

Manual1 Ad Code

প্রধান বক্তার বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ক্ষমতায় থাকার উদগ্রীব লালসা এদেরকে হিংস্র ও রক্তপিপাসুতে পরিণত করে। এরা বিরোধী দলের নেতাকর্মীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। সরকারের বিরুদ্ধে সমালোচনাকে তারা রাষ্ট্রবিরোধী অপরাধ বলে বিবেচনা করে। নরঘাতক সরকার এখন জাতির ঘাড়ে চেপে বসেছে। এদের বিদায় দিয়ে জাতি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code