এনজিওর ১৮ কর্মী আটক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: আফগানিস্তানে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসিস্টেন্স মিশনের (আইএএম) ১৮ কর্মীকে আটক করেছে তালেবান। তাদের মধ্যে বিদেশি এক নাগরিকও আছেন। শনিবার সংস্থাটি এ তথ্য জানায়।

Manual4 Ad Code

বিবৃতিতে আইএএম জানায়, মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ওই এনজিও’র কার্যালয় থেকে ১৮ কর্মীকে তুলে নিয়ে রাজধানী কাবুলে নিয়ে যাওয়া হয়েছে। কর্মীদের বিরুদ্ধে অভিযোগের ধরন সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই। এ কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা মন্তব্য করতে পারছি না। আমাদের সংস্থা বা কোনও কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা স্বাধীনভাবে পর্যলোচনা করবো।

Manual3 Ad Code

তালেবান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করে আসছে। শুরুতে চোখের যত্ন নিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে সংস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা খাতে মনোযোগী হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code