ট্রাম্পের অভিষেক ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা ওয়াশিংটন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হোয়াইট হাউজে ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে ওয়াশিংটন ডিসি। সমবেত হাজারো সমর্থকদের তল্লাশি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক তল্লাশি চৌকি ও প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ অস্থায়ী বেড়া। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগামী সোমবার ইউএস ক্যাপিটলের সিঁড়িতে শপথ গ্রহণের পর হোয়াইট হাউজ পর্যন্ত কুচকাওয়াজের মধ্যে দিয়ে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর সপ্তাহান্তে দেখা যাবে পাল্টাপাল্টি ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ ও রিপাবলিকানদের আনন্দ মিছিল।

Manual8 Ad Code

ওয়াশিংটন মনুমেন্টের দিকে ফিরে দাঁড়িয়ে নির্বাচিত কংগ্রেস সদস্য, তার প্রশাসনের মনোনীত ব্যক্তি ও সুপ্রিম কোর্টের বিচারকদের সঙ্গে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। ২০২০ সালে বাইডেনের কাছে পরাজয়ের পর এই ক্যাপিটল হিলেই হামলা চালিয়েছিলেন ট্রাম্প সমর্থকরা।

Manual2 Ad Code

অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে চাওয়ার পেছনে আরেকটি কারণ হলো গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে ঘটা ভয়ংকর কিছু বিচ্ছিন্ন হামলা, যা এককভাবে কোনও ব্যক্তি পরিচালনা করেছেন।

ট্রাম্পকে ইতোমধ্যে দুবার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রথমবার হামলাকারীর গুলি তার কানের পাশে দিয়ে চলে যায়।এছাড়া বছরের শুরুতেই দুটি ভয়াবহ হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।

Manual8 Ad Code

নিউ অরলিন্সে এক সাবেক মার্কিন সেনা ট্রাক নিয়ে নববর্ষ উদযাপনকারীদের ভিড়ে ঢুকে পড়লে ১৪ জন নিহত এবং বহু লোক আহত হন। একই দিনে কর্মরত আরেক সেনা লাস ভেগাসে ট্রাম্প ব্র্যান্ডের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাকবিস্ফোরণ ঘটান। এতে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ম্যাট ম্যাককুল এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা খুব নিরাপত্তা ঝুঁকিতে আছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code