স্টিল শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: একদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, অপরদিকে কারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে সরকারের সহযোগিতা চেয়েছেন দেশের স্টিল, রড ও সিমেন্ট ইন্ডাস্ট্রির ব্যবসায়ীরা।

Manual4 Ad Code

সোমবার (১৩ ফেব্রুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত আয়রন, কার্বন স্টিল, স্টেনলেস স্টিল অ্যান্ড রি-রোলিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় ব্যবসায়ীরা এই সহায়তা চান। ব্যবসায়ীরা জানান— বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে স্টিলসহ রড ও সিমেন্টের কাঁচামালের দাম। এদিকে কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে উৎপাদনও প্রায় এক- তৃতীয়াংশে কমে এসেছে। কম উৎপাদন নিয়ে ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পরেছে, যা তৈরি করছে ঋণখেলাপি হওয়ার শঙ্কা। এ অবস্থায় সরকারের সহযোগিতা না পেলে দেশের স্টিল, রড ও সিমেন্ট ইন্ডাস্ট্রিগুলোকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পরবে বলে আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘স্টিল খাত সরাসরি দেশের উন্নয়নের সঙ্গে জড়িত। কোভিডকালীন সময়ে অনেক উন্নয়ন কাজ বন্ধ থাকায় সংকটের মুখে পড়ে এ শিল্প। তবুও ব্যবসায়ীরা বিভিন্নভাবে এ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। শিল্পায়নসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ খাতের ঘুরে দাঁড়ানো অত্যন্ত জরুরি।’ কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ এ শিল্পের কাঁচামাল আমদানিতে ডলার তহবিল গঠনের দাবি জানান তিনি। পাশাপাশি ঋণপত্র (এলসি) খোলার ব্যাপারে সহযোগিতা করতে ব্যাংকগুলোর প্রতিও আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code